শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিভাগের ডিআইজি’র সঙ্গে ভোলার হিন্দু নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশ: ২৫ জুন, ২০২১, ৭:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগের ডিআইজি’র সঙ্গে ভোলার হিন্দু নেতৃবৃন্দের মতবিনিময়

ভোলা প্রতিনিধি:
বরিশাল বিভাগের নয়া যোগদানকৃত বাংলাদেশ পুলিশের ডিআইজি এসএম আক্তারুজ্জামানের সঙ্গে ভোলা জেলা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় লক্ষ্মীগোবিন্দ মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ডিআইজি আক্তারুজ্জামান বলেন , আপনারা কেমন আছেন তা জানতেই আমি এসেছি। আমি মনে করি আপনারা ও আমরা সবাই মিলে সকল ভালো কাজ গুলোকে এগিয়ে নিব। দৃস্কৃতিকারীরা কারো আপন হয় না। আমি তাদের মানুষ মনে করি না, যারা মানুষের ক্ষতি করে। এ সময় তিনি ভোলা জেলার অভিভাবক মুক্তিযুদ্ধের সংগঠক ভোলা-১ আসনের এমপি সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তিনি আমাদের স্বাধীনতার অংশ । তার ভোলায় শান্তির পরিবেশ বজায় থাকবে। এ কাজ আমাদেও সকলের। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, বরিশালের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, জেলা নাগরিক কমিটির সহসভাপতি পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ , সাবেক জেলা শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে, পূজা উদযাপন পরিষদেও সাবেক সবাপতি গোপাল সাহা, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অসীম সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহসবাপতি শিবু কর্মকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওরাদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, ওই সংগঠনের সম্পাদক জয় দে, মদন মোহান মন্দির কমিটির সভাপতি রাম কৃষ্ণ বনিক ( দুলাল) , ওই কমিটির সম্পাদক বিপ্লব পাল কানাই, বোরহানউদ্দিন পূজা উদযাপন পরিষদের সম্পাদক ঈন্দ্রজীৎ দে, লালমোহান পূজা উদযাপন পরিষদের নেতা পন্টি চন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা রাজন দেসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »