ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ
প্রকাশ: ২৫ জুন, ২০২১, ৭:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার দু’ইউনিয়নের সংযোগ সেতু চাওড়া খালের উপর নির্মিত মালাকার বাড়ী সংলগ্ন আয়রণ ব্রিজটি ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ওই দুই ইউনিয়নের ৭টি গ্রামের শিক্ষার্থীসহ প্রায় ১৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।

উপজেলা প্রকৌশলী বিভাগ ও স্থাণীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রাম এবং চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের সংযোগ স্থাপনের জন্য চাওড়া খালের উপড় হাফেজ উদ্দিন মালাকার বাড়ী সংলগ্ন স্থানে ১ কোটি টাকা ব্যয়ে ৩৫০ মিটার দৈর্ঘ্যরে একটি আয়রণ ব্রিজ নির্মাণ করে। ওই ব্রিজটি ব্যবহার করে সড়ক পথে কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, চাওড়া চলাভাঙ্গা সরকারী প্রাথমিক, মহিষডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শামিম আহসান দাখিল মাদ্রাসা, পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীসহ দুটি ইউনিয়নের ৭ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ উপজেলা সদরসহ ২টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে যাতায়াত করতো।

নির্মাণের ১৮ বছর পরে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ওই আয়রন ব্রিজটি মাঝখান দিয়ে হঠাৎ ভেঙ্গে খালে পড়ে যায়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে দুই ইউনিয়নের ৭ গ্রামের মানুষ। ভোগান্তিতে পরেছে প্রায় ১৫ হাজার মানুষ। দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আজ সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, ওই আয়রণ ব্রিজটির মধ্যের অংশ ভেঙ্গে খালের পানিতে তলিয়ে রয়েছে। ব্রিজটি দিয়ে মানুষজন এখন আর পারাপার হতে পারছেনা। খালের দুই পারের মানুষ ভেঙ্গে পড়া আয়রণ ব্রিজটি দেখতে ভীর করছেন।

মহিষডাঙ্গা গ্রামের বাসিন্ধা মোঃ সোবাহান কাজী বলেন, এ ব্রিজটি ভেঙ্গে পড়ায় দুই ইউনিয়নের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সহা¯্রাধিক শিক্ষার্থীসহ ৭টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

উপজেলা প্রকৌশলী মোঃ আল মামুন বলেন, আয়রণ ব্রিজটি ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে। বিষয়টি যথাযত কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, ভেঙ্গে যাওয়া ব্রিজ এলাকা পরিদর্শন করে মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় দ্রুতই সেই ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »