● ●


আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল হত্যা মামলার আসামি
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল হত্যা মামলার আসামি

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে রাজধানীর দক্ষিণ খান থানার একটি হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া পালিয়ে গেছেন। মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে কৌশলে তিনি পালিয়ে যান। আদালত সূত্রে জানা গেছে, এদিন ওই হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ কারণে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামি কাউসার মিয়াকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে আনা হয়েছিল। তবে এদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন। হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই এরপর আসামি কাউসারকে পুনরায় এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতির সময় দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া। তাকে আদালতের হাজতখানা থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। ওই পুলিশ সদস্য আসামিকে কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থায় রেখে কাস্টডি আনতে আদালতের সামনে যাওয়ার সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে যান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »