● ●


সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা ২ দিনের রিমান্ডে
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা ২ দিনের রিমান্ডে

রাজধানীর পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ এবং লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।এদিন দুই আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, ঢাকার অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ।ছয়টি কারণ দেখিয়ে এ রিমান্ড আবেদন করা হয়। কারণগুলো হলো— ১। অধিকতর জিজ্ঞাসাবাদ। ২। আসামিদ্বয় ও তাদের সহযোগী আসামিরা অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক গ্রুপ প্রতিষ্ঠা করে সরকারবিরোধী প্রচার-প্রচারণায় লিপ্ত। সহযোগী আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা প্রয়োজন।৩। গ্রুপগুলোতে ফ্যাসিস্ট পতিত সরকারের পলাতক বিভিন্ন নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা যুক্ত রয়েছেন। তাদের শনাক্ত ও অবস্থান নির্ণয় করা প্রয়োজন।৪। এসব গ্রুপের মধ্যে কিছু যাচাই-বাছাই করা হয়েছে এবং বাকিগুলোর যাচাই-বাছাই অব্যাহত রয়েছে। রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ পলাতক ব্যক্তিবর্গের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উদ্ধার করা হয়েছে এবং কিছু বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।৫। আসামিদ্বয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও আলামত প্রাথমিক যাচাই-বাছাই ও পর্যালোচনা করে কিছু গরমিল পরিলক্ষিত হয়েছে।৬। আসামিদ্বয়ের কাছ থেকে উদ্ধার করা আলামত যাচাই-বাছাই ও পর্যালোচনা করে কিছু রহস্যজনক ও রাষ্ট্রবিরোধী তথ্য পাওয়া গেছে। এ কারণে আসামিদ্বয়কে একত্রে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।এ বিষয়ে আদালতে রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন। অপরদিকে আসামিদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডে নেওয়ার ওই আদেশ দেন আদালত।মামলার অভিযোগে জানা যায়, আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ও রাষ্ট্র-সরকারবিরোধী সমভাবাপন্ন সংগঠনকে সহযোগিতা, নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ, বিতর্কিত অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ এবং প্রতিবেশী রাষ্ট্রের কয়েকজন ব্যক্তির সঙ্গে নিবিড় যোগাযোগের তথ্য পায় গোয়েন্দা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, দেশের সার্বভৌমত্ব নস্যাৎ ও অস্থিতিশীলতার অভিযোগে পেনাল কোডের ১২৪-ক ধারা, তৎসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »