● ●


নোয়াখালী-ঢাকা রুটে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নোয়াখালী-ঢাকা রুটে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন

বন্ধের পথে নোয়াখালী-ঢাকা রুটের ট্রেন যোগাযোগব্যবস্থা । আছে একটি মাত্র ট্রেন, তাও অনিয়মিত। দিন যত যাচ্ছে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন। এতে ব্যবসা-বাণিজ্য ধসের পাশাপাশি চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। রেলওয়ে সূত্র জানায়, এক সময় নোয়াখালী-ঢাকা রুটে আন্তঃনগর নোয়াখালী এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন চালু ছিল। অনেকটা যাত্রীবান্ধব ছিল এই ট্রেনগুলো। নিম্ন আয়ের বেশিরভাগ মানুষ ট্রেনেগুলোতে যাতায়াত করতেন । লোকাল ট্রেনের মাধ্যমে সোনাইমুড়ী, চৌমুহনী, মাইজদী, সোনাপুরের ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে তাদের মালামাল আনা-নেওয়া করতেন। এতে সময় ও খরচ দুটিই বাচতো। বর্তমানে শুধু উপকূল এক্সপ্রেস ছাড়া সবগুলো ট্রেন বন্ধ। ফলে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ। উপকূল এক্সপ্রেস চালু থাকলেও যাত্রী হয়রানিসহ সেবার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। ট্রেনটি ভোর বেলায় নোয়াখালী থেকে ছেড়ে যাওয়ায় থাকে যাত্রী সংকট আর রাতে নোয়াখালী আসায় যাত্রীরা অনেক সময় চুরি ও ছিনতাইয়ের শিকার হয়। সেনবাগ থেকে আসা আবু বকর ছিদ্দিকের সঙ্গে কথা হয় সোনাইমুড়ী রেলওয়ে স্টেশনে। তিনি জানান, এক সময় আমরা কুমিল্লা, লাকসাম, ঢাকা যেতাম ট্রেনের মাধ্যমে। একাধিক ট্রেন থাকায় যখনি আসতাম ট্রেনের টিকিটে পেতাম। সহজেই গন্তব্যে চলে যেতাম। এখন ট্রেন না থাকায়, স্টেশনেও তেমন আশা পড়ে না। ট্রেন যাতায়াত সহজ। সময় ও খরচ দুটি সাশ্রয় হয়। অপরদিকে ট্রেন না থাকায়, বাসসহ অন্যান্য যানবাহনে করে আমাদের যাতায়াত করতে হয়। এতে সময় ও খচর বেশি যায়।এই কথা জানালেন চৌমুহনী রেলওয়ে স্টেশনের পাশের বাসিন্দা সাকাওয়াত উল্যাহ। তিনি জানান, এক সময় স্টেশনগুলো ছিল জনসমাগমে ভরা। ট্রেন না আসায় এখন জনমানবশূন্য। স্টেশনের আশপাশের খাবার হোটেল, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধের পথে। কাস্টমার না থাকায়, ব্যবসায় লোকসান গুনছে তারা। বৃহত্তর নোয়াখালী রেল উন্নয়ন ফোরামের সভাপতি সাজ্জাদুল ইসলাম জানান, নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন সার্ভিস বাড়ানো ও চট্টগ্রাম-ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক রেল নেটওয়ার্ক স্থাপনে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসলেও কোনো কাজ হচ্ছে না। এ বিষয়ে সম্প্রতি আমরা রেল মন্ত্রণালয়ের সচিব বরাবর দরখাস্ত করেছি। কিন্তু কোনো অগ্রগতি দেখছি না। চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল জানান, আগের নোয়াখালীর ব্যবসা-বাণিজ্যের প্রচার ঘটেছিল রেল যোগাযোগ উন্নত থাকার কারণে। ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায়, ক্ষতিগ্রস্ত হচ্ছে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য। আমরা চাই দ্রুত সরকার যেন নোয়াখালী-ঢাকা রুটে রেল যোগাযোগ উন্নত করে আগের মতো যাত্রী বান্ধব সেবা দেয়। চৌমুহনী রেলওয়ে স্টেশন মাস্টার ফখরুল ইসলাম নোমান জানান, ইঞ্জিন ও রেক সংকট দূর হলে এই সমস্যা আর থাকবে না। স্টেশনগুলো আগের মতো জনসমাগমে পূর্ণ হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »