● ●


টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

টিউবওয়েলের মুখের উপরি অংশে দিয়াশলাই দিয়ে আগুন ধরালে দাউ দাউ করে জ্বলছে আগুন এবং একই সঙ্গে পড়ছে পানি। চাঞ্চল্যকর এ ঘটনায় রহস্য তৈরি হচ্ছে এলাকাজুড়ে। কোনো ধরনের যান্ত্রিক চাপ বা হাতল না টানিয়ে রাখলেও অনবরত পানি ও আগুন জ্বলছে। তবে গ্যাস বের হচ্ছে এটা বোঝা যাচ্ছে। অদ্ভুত এই দৃশ্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন।‎লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর লক্ষ্মী গ্রামের আদর্শ রূপালী কলোনিতে ঘটনাটি ঘটছে। ‎‎সরেজমিনে দেখা যায়, টিউবওয়েলের মুখ দিয়ে পানি বের হচ্ছে এবং উপরি অংশ দিয়ে আগুন জ্বলছে, চারপাশে উৎসুক জনতার ভিড়। কেউ ভিডিও করছে, আবার কেউ কেউ সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করছে। ‎‎বাড়ির মালিক আবদুল্লাহ মিয়া বলেন, ‘পানির প্রয়োজনে টিউবওয়েল বসানো হয়। কিছু দিন পানি ভালোই ছিল। পানি খারাপ মনে হচ্ছিল, ভাবলাম জায়গা পরিবর্তন করব। সিদ্ধান্ত নিলাম। হঠাৎ পানিতে হালকা গ্যাসের গন্ধ পায়। দু-চার দিন পর থেকে অনবরত পানি বের হচ্ছে আর আগুন জ্বলছে। বিষয়টি খুবই অদ্ভুত ও রহস্যময় মনে হচ্ছিল। পানি ও আগুনের দৃশ্য বেড়ে গেলো- উৎসুক জনতার ভীড় বাড়তে লাগলো। বর্তমানে এটি ঝরনার মতো পানি ও গ্যাস নির্গত করছে। আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ ‎স্থানীয় বাসিন্দ নিয়াজ আজিজ বলেন, ‘ঘটনাটি শুনে প্রথমে বিশ্বাস হয়নি। পরে স্বচক্ষে দেখে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে দিই। কল থেকে আপনাআপনি পানি ও আগুন বের হওয়ায় এলাকার মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি বড় ধরনের আতঙ্কও তৈরি করেছে।’‎এ বিষয়ে রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তানভীরুল ইসলাম বলেন, ‘সাধারণত বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর ওপরে উঠে আসে এবং একটি প্রাকৃতিক চাপ তৈরি হয়। ফলে অনেক সময় হাতল ছাড়াই পানি ওপরে চলে আসতে পারে। তবে পানির সঙ্গে দাহ্য গ্যাস বের হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’‎‎বিশেষজ্ঞদের ধারণা, নলকূপের গভীরতা ভূগর্ভস্থ কোনো গ্যাসের পকেট বা গ্যাসের স্তরের সংস্পর্শে চলে যাওয়ার কারণেই এমনটি ঘটে থাকে। তবে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত জ্বালানি বিশেষজ্ঞ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা।‎‎রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘টিউবওয়েল থেকে পানি এবং আগুন জ্বলছে বিষয়টি জেনেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।’এমএইচ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »