● ●


নিরাপত্তা উদ্বেগে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিরাপত্তা উদ্বেগে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রভাব পড়ল ফুটবলের মাঠেও। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। শুধু টুর্নামেন্টে অংশগ্রহণই নয়, বাতিল করা হয়েছে দলটির পূর্বনির্ধারিত প্রস্তুতি ক্যাম্পও।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ সিদ্ধান্তের কথা জানিয়ে খেলোয়াড়দের চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। সেখানে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থেই বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চিঠিতে ফেডারেশন স্পষ্ট করেছে, খেলোয়াড় ও কর্মীদের কল্যাণ তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।সিদ্ধান্তের পেছনে কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। গত মাসে হালনাগাদ করা ওই সতর্কতায় সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা তুলে ধরে কাতার ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা, বিশেষ করে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ রয়েছে।যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন বুধবারই সংশ্লিষ্ট খেলোয়াড়দের ক্লাবগুলোকে সিদ্ধান্তের কথা জানানোর কথা জানিয়েছে। তবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে খেলোয়াড়দের নিরুৎসাহিত করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ৪৮ দলের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল চিলি, আলজেরিয়া ও মন্টেনেগ্রো। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করার কথা ছিল তাদের।গত আসরে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে খেলেছিল যুক্তরাষ্ট্র। এবার নিরাপত্তা উদ্বেগে তাদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত টুর্নামেন্টের আয়োজনে নতুন পরিস্থিতি তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রের জায়গায় অন্য কোনো দল খেলবে কি না, সে বিষয়ে এখনো ফিফার সিদ্ধান্ত জানা যায়নি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »