● ●


৬ প্রতিষ্ঠানে শুল্ক ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৬ প্রতিষ্ঠানে শুল্ক ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন

বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানিকৃত কোটি কোটি টাকার সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাব গরমিলের ঘটনায় নারায়ণগঞ্জের ৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ৬টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কাস্টমস গোয়েন্দার একাধিক প্রিভেন্টিভ টিমের এই অভিযানে সংশ্লিষ্ট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সহায়তা নেওয়া হয়।অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানগুলো বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানিকৃত সুতা, কাঁচামাল ও কেমিক্যাল উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি বা সরবরাহ করে আসছিল। এর মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির ঘটনা ঘটেছে। অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণের সঙ্গে সংশ্লিষ্ট স্টক রেজিস্টারে তথ্যের ব্যাপক অসংগতি পাওয়া যায়।ছবি: আমার দেশপরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের থেকে আমদানি-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ৬টি প্রতিষ্ঠানে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকা শুল্ক-কর ফাঁকির প্রাথমিক সত্যতা উদ্ঘাটন করা হয়। জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান বাধ্যতামূলক শুল্কযে ৬ প্রতিষ্ঠানে শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে, সেগুলো হলো—১. সিম ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ — প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা।২. জাহিন নীটওয়্যার্স লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জ — প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা।৩. সানজানা ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ — প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা।৪. বোনাফাইড নিটিং মিলস লিমিটেড, আড়াইহাজার, নারায়ণগঞ্জ — প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা।৫. মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ — প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা।৬. জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জ — প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা।বন্ড সুবিধার আড়ালে রাজস্ব ফাঁকির আশঙ্কাবন্ড সুবিধার মূল উদ্দেশ্য হলো রপ্তানিমুখী শিল্পকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক রাখা। তবে এ সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির পরিবর্তে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে, শুল্ক-কর পরিশোধ করে যেসব প্রতিষ্ঠান বৈধভাবে ব্যবসা পরিচালনা করে, তারা অসম প্রতিযোগিতার মুখে পড়েন। কমে যায় শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানির প্রবণতা।কাস্টমস গোয়েন্দার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি এবং অন্য কয়েকটি প্রতিষ্ঠানে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত মজুত পাওয়া গেছে। এসব অসংগতি বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির গুরুতর ঝুঁকি নির্দেশ করে।চূড়ান্ত তদন্তে আরও অনিয়ম উদ্ঘাটনের সম্ভাবনাঅভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও ব্যবহারসংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদি জব্দ করা হয়েছে। এসব তথ্যের অধিকতর যাচাই-বাছাই ও বিশ্লেষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে উদ্ঘাটিত ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে আরও বাড়তে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণপূর্বক সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আশা প্রকাশ করেছে যে, বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধ পণ্য সরবরাহ এবং রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল ও পণ্য আমদানির প্রবণতা বাড়বে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »