● ●


সেঞ্চুরি করেও হতাশ জাঙ্গু
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ৩:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সেঞ্চুরি করেও হতাশ জাঙ্গু

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে লড়াইয়ে খানিকটা এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩৫৬ রান করার পর ৮৮ রানে বাংলাদেশের ৩ উইকেট নিয়েছে সফরকারীরা। এখান থেকে তৃতীয় দিনে বাংলাদেশকে আড়াইশ’র নিচে আটকাতে চায় উইন্ডিজ, সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেও দলীয় চারশ’ না পেরোনোয় আক্ষেপ এই ব্যাটারের। বাংলাদেশকে কত রানে আটকাতে চায় উইন্ডিজ, এমন প্রশ্নের উত্তরে জাঙ্গু বলেন, ‘আমি বলব ২৫০ রানের নিচে। উইকেট বেশ ভালোই। তাদের ফাস্ট বোলাররা বেশ ভালো বল করেছে এবং উইকেট তুলে নিয়েছে। তবে কোনো ব্যাটার ক্রিজে টিকে গেলে তাদেরকে ফেরানো বেশ কঠিন। কালকের দিনটা আমাদের সংগ্রাম করতে হতে পারে অথবা ভিন্নও হতে পারে। ক্রিকেট এরকমই। তবে আমাদেরকে তাদের উপর চাপ দিয়ে যেতে হবে। যেন তারা অত বেশি রান বের করতে না পারে, কারণ তারা বেশ দ্রুত রান তুলে ফেলতে পারে। ফলে আমাদেরকে ধৈর্য ধরে খেলে যেতে হবে এবং আশা করছি কিছু উইকেটও নিতে পারব।’প্রথম ইনিংসের স্কোর নিয়ে খানিকটা হতাশ জাঙ্গু। তবে তৃতীয় দিন এই স্কোর নিয়েই লড়াইটা চালিয়ে যেতে চান বলে জানান বাঁহাতি এই ব্যাটার, ‘আসলে আমাদের লক্ষ্য ছিল ৪০০ এর বেশি রান করা, ফলে কিছুটা হতাশ হয়েছি। তবে বাংলাদেশ অনেক ভালো বল করেছে। দ্বিতীয় নতুন বল পেয়ে তারা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তবুও আমরা ইনিংসটাকে লম্বা করতে পেরেছি, ৩৫০ রান ছাড়াতে পেরেছি। দেখি কাল কী হয়।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »